POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী দুই বাস এবং একটি প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিআরটিসির বাসচালক মো. মুকুল (৪০) নিহতসহ ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী গ্রামের গাইনেরপাড় নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে মহাসড়কের উপর দুর্ঘটনাকবলিত ২টি বাস ও ১টি প্রাইভেটকার পড়ে থাকলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বরিশাল থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত যান তিনটি মহাসড়কের উপর থেকে সরিয়ে ফেললে বিকাল সোয়া ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূএ:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন