POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের সোহাগ বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ | সময়: ৪:০৩ অপরাহ্ণ

বাহরাইনে সোহাগ সরকার (৩৫) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও সরকার বাড়ীর বাসিন্দা।

সোহাগ ওই গ্রামের মৃত জুনাব আলীর মেজো ছেলে। সোহাগের ৩ বছর বয়সী এক‌টি ছেলে রয়েছে।

সে সোমবার বাহরাইনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

দেশগাঁও সরকার বাড়ির বাসিন্দা মো: শাহাবুদ্দিন সরকার জানান, বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সোহাগের মৃত্যু হয়েছে। সে দু বছর আগে বাহরাইন গিয়েছিলো।

প্রবাসী হোটনী গ্রামের জাহাঙ্গীর হোসেন নিহতের বিষয়টি  নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন