POPULAR BD NEWS
Popular BD News Logo

গেম খেলার সময় বজ্রপাতে ৪ কিশোরের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ | সময়: ৫:৫৯ অপরাহ্ণ

দিনাজপুরে একসঙ্গে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে ৪ কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। সোমবার বিকাল ৩ টায় দিনাজপুরের ৮নং উপশহর রেলঘুন্টি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মণ্ডলের ছেলে মিম মণ্ডল (১৩)।

আহতরা হচ্ছে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আর একজন। হতাহতদের সবার বাড়ি দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন ও হাজী মকসেদ আলী জানান, সোমবার বিকাল ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় দিনাজপুর উপশহরের ৮নং রেলঘুন্টির কাছের একটি টিনসেডের মধ্যে মোবাইলে গেম খেলছিল ৭ জন কিশোর। এ সময় বজ্রপাত হলে ৭ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের মৃত্যু হয়। অপর ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানান তারা।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন