POPULAR BD NEWS
Popular BD News Logo

অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ | সময়: ১:৪৪ অপরাহ্ণ

তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন এ অভিনেত্রী। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন।

২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন এ নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সূতর:যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন