POPULAR BD NEWS
Popular BD News Logo

ফাইজারের ৬০ লাখ টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে-স্বাস্থ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ | সময়: ১:৩৮ অপরাহ্ণ

ফাইজারের ৬০ লাখ টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না-ফাইজারের টিকা সংকটের মধ্যে একটি বাংলাদেশের জন্য সুখবর।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ।

’সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে। ‘

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সূত্র:যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন