POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ধ্রুবতারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ

জেলায় অবস্থিত বিভিন্ন শ্রেণীর যুবকদের কে নিয়ে ধ্রুবতারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটি গঠন করা হয় ।

ধ্রুবতারা ফাউন্ডেশনের স্থায়ী কমিটির এক মিটিংয়ের আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।

গত ১৩ আগস্ট সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির মিটিংয়ে সবার মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন হয়।

মোঃ আরাফাত হোসেন কে সভাপতি ও মাজহারুল ইসলাম রাজু কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয় ।

কমিটির বাকি সদস্যরা হলেন সভাপতি আরাফাত হোসেন ,
সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজু , যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মিলন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাফর , অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ, দপ্তর সম্পাদক আবুল কাশেম বাবলু, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম ,ক্রিড়া বিষয়ক সম্পাদক আরিফ হোসেন ,সমাজসেবা বিষয়ক সম্পাদক আজাদ হোসেন ,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন ,বিষয়ক সম্পাদক মোঃ সুমন হোসেন ,কার্যনির্বাহী সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত, মোহাম্মদ রহমতউল্লাহ সোহাগ,মোঃ ইসমাইল হোসেন মোঃ শরীফ মিয়াজি , মোঃ খোরশেদ আলম ,মোহাম্মদ নুর আলম বাবলু ,মোহাম্মদ হাফিজ উদ্দিন, মোহাম্মদ আমির হামজা প্রমুখ ।

স্থায়ী কমিটির আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন মোঃ রহমত উল্লাহ সোহাগ, মোঃ মাহাবুব শেখ , আরাফাত হোসেন , শরীফ মিজি, মাজহারুল ইসলাম রাজু ,আলমগীর হোসেন ‌।

ধ্রুবতারা ফাউন্ডেশনের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতউল্লাহ সোহাগ বলেন, ধ্রুবতারা ফান্ডেশন নতুন নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে এবং গণতান্ত্রিক চর্চায় স্থায়ী সদস্যদের মতামত ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সমাজের সামাজিক কর্মকান্ড আরও অগ্রগতি হবে বলে আশা করেন । এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন