কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বিবির বাজার এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশী মদ ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোলাবাড়ী গ্রামের ভূঁইয়া বাড়ী মৃত সিদ্দিকুর রহমান এর
ছেলে মোঃ আক্তার হোসেন (৪৫)।
কুমিল্লা র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন পপুলার বিডিনিউজকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, মাদক ব্যবসায়ী আক্তার হোসেন দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।