POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদ্যুতের আর্থিং তারে জড়িয়ে প্রাণ গেল শিশুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ | সময়: ৯:৫৭ পূর্বাহ্ণ

আনাছ কই বাবা। আয় নাস্তা করতে আয়। ডাকতে ডাকতে মা সাথী বেগম ঘর থেকে বেরিয়ে যা দেখলো- ততক্ষণে আনাছের প্রাণ কেড়ে নিলো বিদ্যুৎ।

রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ মোল্লা বাড়ীতে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে।

শিশু আনছের বাবার বাড়ী ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন সৌদি প্রবাসী।

মোল্লা বাড়ীর সুমন মোল্লা পরিবারের পক্ষ থেকে পপুলার বিডিনিউজকে জানান, সকালে বাসার পাশে বিদ্যুৎতের আর্থিং তারে জড়িয়ে মারা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনাছকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক হারুন এসে শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

মকিমাবাদ ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন