POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া আওয়ামী লীগের উদ্যােগে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ২১, ২০২১ | সময়: ৫:৩৪ অপরাহ্ণ

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর কচুয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী রহমানসহ সকল শহীদদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান প্রমূখ।

এসময় বক্তারা নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে ওই দিনের গ্রেনেড হামলার সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান।

এসময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নাজমুল হক মিঠু, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহআলম, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওঃ নাসির উদ্দীন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাইন উদ্দীন আহদে সবুজ প্রমূখ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন