POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জন্মদিনে কেক না কেটে পথচারীদের মাঝে খাবার বিতরণ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ২১, ২০২১ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

কচুয়ায় জন্মদিনে কেক না কেটে পথচারী,শ্রমজবীবি ও বিভিন্ন চালকদের মাঝে খাবার বিতরণ করলেন ছাত্রলীগ নেতা মো. ইমাম হোসাইন।

শুক্রবার বিকালে পৌরসভাধীন কোয়া গ্রামে ছাত্রলীগ নেতা ইমাম হোসাইনের জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও ২শতাধিক লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় সমাজসেবক নজরুল ইসলাম,ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন,মাহবুব বেপারী,সোহেল হোসেন,ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,পারভেজ মোশারফসহ এলাকার গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আনোয়ারী।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন