POPULAR BD NEWS
Popular BD News Logo

আইস মাদক কেনাবেচায় জড়িত সিন্ডিকেট গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২১, ২০২১ | সময়: ১:৪৪ অপরাহ্ণ

রাজধানীর বনানী ও উত্তরা থেকে ভয়ঙ্কর মাদক আইস কেনাবেচায় জড়িত সিন্ডিকেটকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সেই সঙ্গে অর্ধকোটি টাকা সমমূল্যের ৫০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত থেকে ডিএনসির ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল অভিযান চালিয়ে আইস ও ইয়াবা উদ্ধার করে।

বনানী ও উত্তরা এলাকায় আইস কেনাবেচার সঙ্গে জড়িত সিন্ডিকেটের প্রায় সব সদস্যকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গ্রেফতার ব্যক্তিদের প্রায় সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। এ সিন্ডিকেট নেটওয়ার্কের বিষয়টিও জানতে পেরেছে ডিএনসি।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন