POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে মাদক কারবারি আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ | সময়: ১১:২৪ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের মাদক কারবারী আবুল বাশার প্রকাশ চঞ্চল গাজী (৩৫) কে ৭০ টি ইয়াবা ট্যাবলেট’সহ আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ আগষ্ট) রাতে এখলাছপুর গ্রামের মৃত রফিকুল প্রকাশ রফিজুল গাজীর ছেলে একাধিক মাদক মামলার আসামী আবুল বাশার প্রকাশ চঞ্চল গাজী নিজ কাঠের দোকানের সামনে রাস্তা থেকে তাকে ৭০ টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া, এএসআই (নিরস্ত্র) মোঃ ইব্রাহিম সঙ্গীয় ফোর্স।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, আটককৃত আবুল বাশার প্রকাশ চঞ্চল গাজীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় এ আসামীর বিরুদ্ধে পূর্বের ৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন