POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে আরও ছাড়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ | সময়: ৭:১১ অপরাহ্ণ

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুখবর দিয়েছে সরকার। মহামারি করোনার কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমায় আরেক দফা ছাড় দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হলো। তবে বিসিএসের জন্য এই ছাড় হবে না।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন