POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌরসভার ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ | সময়: ৭:০৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২১ -২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর মিলনায়তনে সীমিত আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।

চলতি বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪২ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ২শত ৯২ টাকা, ব্যয় ৪২ কোটি ০৩ লক্ষ ২০হাজার টাকা এবং উদ্বৃত্ত ২৬ লক্ষ ৭৭ হাজার ২শত ৯২ টাকা।

এ সময় পৌরসভার সচিব মো: জহিরুল আলম সরদার, প্যানেল মেয়র আমিনুল হক, কাউন্সিলর মাসুদ আলম, আবুল খায়ের রুমি, হিসাব রক্ষক ইমাম হোসেন, অফিস সহকারী আলমগীর হোসেন, সহ সকল কাউন্সিলর ও বাজার ব্যবসয়ীগন উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন