POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালি উত্তোলনের তান্ডবে দিশেহারা মানুষ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ | সময়: ৫:০৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। প্রায় ইউনিয়নে এবং পৌরসভার একাধিক ওয়ার্ডে অবৈধ মিনি ড্রেজার দ্বারা বালি উত্তোলনের তান্ডবে দিশেহারা মানুষ এবং হুমকির মুখে পড়েছে ঐসব ইউনিয়নের কৃষি মাঠ ক্ষেত্রের চাষাবাদী জমি। প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় লক্ষ করা যায় জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের প্রসংশনীয় উদ্যােগে এসব অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যে ৫০ হাজার বা ১লক্ষ টাকা জরিমানাসহ তা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু এসব অভিযান কচুয়ায় তা লক্ষ করা যাচ্ছেনা।

কিছু মাটি ক্ষেকু জমির মালিক ড্রেজার ভাড়া করে এনে কৃষি উৎপাদন ক্ষেত্র বিশিষ্ঠ মাঠে বসিয়ে বালি উত্তোলন করে মোটা অংকের অর্থের বিনিময়ে মানুষজনদের কাছে বিক্রি করছে। এতে করে আশ-পাশ জমির মাঠ এবং কারো কারো বসতি বাড়ি থেবে যাওয়ার আশঙ্কায় সাধারন মানুষ দিশেহারা। এসব বালি উত্তোলনকারী ব্যবসায়ীরা সমাজের প্রভাবশালী হওয়ায় সাধারন কৃষকরা প্রতিবাদ করতে পাচ্ছেনা।

সরজমিনে প্রকাশ, উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের বাচ্ছু কম্পানীর ব্রীকফিল্ডের দক্ষিণ পাশে বিশাল একটি কৃষি মাঠে চালিত অবৈধ ড্রেজারের তথ্য সংগ্রহ করতে গেলে ভাড়া করা ড্রেজারের মালিক কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের সোহাগ মিয়ার ভাই মহিনকে পাওয়া যায়। সে জানায়, কতিপয় জমির মালিক এক প্রভাবশালীর নিকট বালি বিক্রি করে। এ প্রভাবশালীও এলাকার মানুষের কাছে বালি বিক্রি করার পর আমাদের ড্রেজার ভাড়া এনে উত্তোলন করাচ্ছে। নলুয়ার ওই ড্রেইজার মালিক বেশ কয়েক বছর থেকে দিব্বি আরামে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ”র সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান,আমি এখন জেনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন