কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার মো.বোরহান উদ্দিনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সকালে উপজেলা মালচোঁয়া বাজারে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার মো.বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো.আজাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক রাসেল আহমেদ ইমন,ইউপি সদস্য আলাউদ্দিন,যুবলীগ নেতা মো.আনিছুর রহমান স্বপন,
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ,জাতীয় চার নেতা,মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত, ও শান্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কচুয়া উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ।
H/N