১৯৭৫ এর ১৫ই আগস্টের কালো রাত্রিতে শাহাদাতবরণকারী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে “জাতীয় শোক দিবস” উপলক্ষ্যে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে, র্যালি,আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীনের সভাপতিত্ব বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো.মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা, মো.দেলোয়ার হোসেন, বাংলা প্রভাষক আশ্রাফুল আলম, মহাদিস মাও.নুরুজ্জামান, মাও. মাহবুব আলম প্রমুখ।
H/N