হাজীগঞ্জ উপজেলার কিন্ডারগার্টেনের প্রায় শতাধিক শিক্ষককে এক হাজার টাকা করে প্রণোদনা দেয়ার কথা ভাবছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
মঙ্গলবার তিনি পপুলার বিডিনিউজকে বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শতাধিক শিক্ষকের নামের তালিকা করতে নির্দেশ দেয়া হয়েছে। এক হাজার টাকা করে এক লাখ টাকা প্রদানের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়। তবে,এখনো তালিকা চূড়ান্ত হয়নি।
দীর্ঘদিন ধরে উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দাবী ছিল করোনাকালে তাদেরকে প্রণোদনা দেয়ার বিষয়টি।