POPULAR BD NEWS
Popular BD News Logo

সেই মার্কিন বিমানের চাকায় মিলল আফগান তরুণের লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ | সময়: ৪:৪৬ অপরাহ্ণ

আফগানিস্তানের কাবুল ছেড়ে আসা একটি মার্কিন পরিবহণ বিমানের চাকায় এক আফগান তরুণের লাশ পাওয়া গেছে।

সোমবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক ঘণ্টা পরই আমেরিকান সি-১৭ পরিবহণ বিমানের চাকায় তার লাশ পাওয়া যায়। খবর পলিটিকো।

বিমানের চাকায় দেহটি সাময়িকভাবে অচল করে দিয়েছিল। বিমানটি চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে লাশ খুঁজে পান ক্রুরা।

ওই বিমানবন্দরের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, দেশ থেকে পালিয়ে যেতে অনেক আফগান রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সঙ্গে সঙ্গে ছুটে চলছে। অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছেন।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন