POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদ্রাসার মাঠ এখন পুকুরের পানি আর মাছের দখলে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ | সময়: ৮:২৯ অপরাহ্ণ

করোনা মহামারিতে স্কুল-মাদ্রাসা বন্ধ। তাই যাতায়াত নেই শিক্ষক-শিক্ষার্থীর। লম্বা ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা। এমনই একটি বেহালদশার খবর হাজীগঞ্জ উপজেলার ৩নং কালেচোঁ ইউনিয়নে ছালেহাবাদ এম এন ফাজিল মাদ্রাসায়। বর্ষা মৌসুমে পুকুরের পানি এখন মাদ্রাসার মাঠে উঠেছে। সেই পানিতে এখন মাছের দেখা পেয়েছে স্থানীয়রা।

সরজমিনে গিয়ে দেখা মিলল মাদ্রাসার পাশে মসজিদ। মসজিদের পুকুরে মাছ চাষ করছে মসজিদ কমিটি। চলিত মৌসুমে বৃষ্টিতে মসজিদের পুকুরের পানি উপছিয়ে মাদ্রাসা মাঠ থৈ থৈ করছে। মাদ্রাসার মাঠে জমে থাকা পানিতে পুকুরে মাছে ভাসছে । মাদ্রাসা মাঠে শিক্ষার্থীর পরিবর্তে মাছের খেলা করা নিয়ে স্থানীয়দের মাঝে বেশ কোলাহল সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, আমরা প্রিন্সিপালকে বারবার বলেছি আমরা খরচ দিবো, পাইপ কিনে পশ্চিম দিকে পানি নামানোর ব্যবস্থা করতে কিন্তু তিনি আমাদেরেকে পাত্তা দেননি।

এ বিষয়ে মাদ্রাসা অধ্যক্ষ মো: ছগির হোসেন সাংবাদিকদের বলেন, মাদ্রাসা বন্ধ থাকায় এতোদিন পানি সেচ করা হয়নি। মাদ্রাসা মাঠের পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর বারবার চেষ্টা করেছি। কিন্তু যাদের জমি তারা এগিয়ে আসেনি। তাই পানি জমে আছে। ( প্রতিবেদনটি করেছেন সাংবাদিক কামরুজ্জামান টুটুল)

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন