চাঁদপুরের কচুয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কচুয়া উপজেলা প্রশাসন। গতকাল রবিবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,বিভিন্ন কর্মসূচি,বৃক্ষরোপন করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,সহকারী (ভূমি)কমিশনার মাহমুদা মনি।
এসময় পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ওসি মো. মহিউদ্দিন,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কচুয়া উপজেলা প্রশাসন।
H/N