চাঁদপুরের কচুয়া পৌরসভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকালে কচুয়া পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও ভালোবাসায় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও মোঃ ইউছুব ভূইঁয়ার পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া ুউপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান,পৌরসভার সচিব জহিরুল সর্দার,অফিস সহকারি,নাসির আলম নসু,হিসাবরক্ষক,ইমান হোসেন পিন্টু,সহকারী হিসাবরক্ষক,মোঃ আলমগীর,গাজী মনির হোসেন,মোহাসিন মিয়া,নাসরিন আক্তার,কাউন্সিল,আমিনুল হক মিয়াজি,আঃ মন্নান,জাহাঙ্গীর আলম মোল্লা,নারী কাউন্সিল,পারুল আক্তার,জোহরা খাতুন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিলে দোয়া পরিবেশন করেন,হাফেজ মাওঃ শাহিন আলম।
H/N