হাজীগঞ্জ জাতীয় শোক দিবসে ভূমিহীন পুনর্বাসিত ৯ পরিবারের মাঝে খাবার বিতরণ করলেন ইউএনও
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার সকালে মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান মন্ত্রীর উপহার চারজন ভমিহীনকে ঘর দেয়া সেই ঘরে বসবাসকারি চার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও মাড়কি গ্রামে পুর্নবাসিত আরও ৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় তাদেরকে চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন,আলু, লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মোহাম্মদপুর সপ্রাবির প্রধান শিক্ষক আবু ছাদেক, সহকারি শিক্ষক কামাল হোসাইন চৌধুরি, আওয়ামীলীগ নেতা হারেছ সর্দার, ইউপি সদস্য সেকান্তর সেকুসহ গণমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও মোমেনা আক্তার বলেন, আজ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস। তাই ভুমিহীন অসহায় পরিবারের জন্য খাবার দিচ্ছি। আপনারা জাতীর জনকের পরিবার ও বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন।