POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বজ্রপাতের আতঙ্কে মায়ের কোলে স্কুলছাত্রীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ | সময়: ৫:০৭ অপরাহ্ণ
হাজীগঞ্জ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী মোল্লা বাড়ীতে বজ্রপাতের আতঙ্কে মায়ের কোলে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ২টায় সোনাইমুড়ী মোল্লা বাড়ীর সফিক মোল্লার ভবনের ছাদে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হঠাৎ বৃষ্টিতে বজ্রপাত হয়। ওই সময় সফিক মোল্লার স মেয়ে সায়েরা বিনতে শরীফ ছাদে ছিল। বজ্রপাতের আওয়াজ মেয়ে চিৎকার দিয়ে বাসা এসে মাকে জড়িয়ে ধরে। পরে মায়ের কোলেই তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী গ্রামের ইউপি সদস্য পপুলার বিডিনিউজকে বলেন, সায়েরা বিনতে শরীফের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এসেই সায়েরা বিনতে শরীফকে মৃত্যু দেখতে পায়।

মৃত সায়েরা বিনতে শরীফ সোনাইমুড়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী । তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক সামছুল আরেফিন সায়েরাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন