POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাস্ক না পরায় ছয় হাজার টাকা জরিমানা

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ | সময়: ১:২২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩২ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে উপজেলা পরিষদের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এসময় চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক সড়কে চালাছলকারি যানবাহনে যাত্রী পথচারি ও চালকদের স্বাস্থ্যবিধি অমান্য করায় এ জরিমানা করা হয়। তিনি মাস্ক না পরা ও সমাজিক দুরত্ব না মানাসহ স্বাস্থ্যবিধির পরিপহ্নি কাজ করায় ৩২ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় প্রসাশনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ প্রসাশনেন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, স্বাস্থ্যবিধি অমান্যকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ স্বাস্থ্য বিধি অমান্য করায় ৬ হাজার টাকা জরিমানা ৩২ টি মামলা করা হয়েছে। জনগনকে সচেতন করতেই আমাদের এ অভিযান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন