POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচ মিনিটের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ | সময়: ১২:৪৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি গ্রামে ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে। একমাত্র ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর বাবার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাবা-ছেলের দুজনকে এক সঙ্গে জানাজা দিয়ে তাদের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ামাটি গ্রামে গত বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রাত ৮টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনার পাঁচ মিনিট পর মুজিবুর রহমানের বাবা মজিদ দারোগা (৯০) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মজিদ দারোগা বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন