POPULAR BD NEWS
Popular BD News Logo

শুক্রবার চাঁদপুর করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ | সময়: ৬:৫৬ অপরাহ্ণ

চাঁদপুর জেনারেল হাসপাতালের ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- আবু জাফর পাটোয়ারী (৬৫) ও দুলাল গাজী (৫৫)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- হনুফা (৭০), ফজুলতেন্নেছা (৬০), হারুনুর রশিদ (৬৫), ফজিলত বেগম (৭০), শিউলি বেগম (৩৯) ও হানিফ (৭৫)।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ২০৯ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন