POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ | সময়: ৭:০৬ অপরাহ্ণ

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে১১ আগষ্ট (বুধবার) বিকেলে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খসরু ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড: আক্তারুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার,গ্ৰন্থ ও প্রকাশনা সম্পাদক মিয়া আসাদুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মাসুদ সরকার, যুগ্ম আহবায়ক মাহফুজ সরকার।

বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, ফতেপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোস্তফা, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জালাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,ষাটনল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়াজী,স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সরকার, সিরাজুল ইসলাম প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন