POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জহিরুল হক (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহত হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া পেট্রোল পাম্প এলাকায় সানন্দপাড়া ব্রীজের সামনে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, পিপলকরা গ্রামের অধিবাসী চাঁদপুর জেলা পরিষদ ও কচুয়া উপজেলা প্রকৌশলী অফিসের সাবেক সহকারী প্রকৌশলী মো. জহিরুল হক কুমিল্লার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে অটো রিক্সা করে জগতপুর বাজারে আসার পথে বিপরীথগামী অটোরিক্সার সাথে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষনা করে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বাদ মাগরিব জানাযা শেষে মরহুমের লাশ পিপলকরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী,১ ছেলেসহ বহুগুনগাহী রেখে গেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন