POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লা সংরাইশ সরকারি শিশু পরিবারের সদস্যদের পুষ্টিকর ফল উপহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ | সময়: ৪:৫৬ অপরাহ্ণ

করোনা পরিস্থিতিতে কুমিল্লা সংরাইশ সরকারি শিশু পরিবারের সদস্যদের পুষ্টিকর ফল উপহার প্রদান করা হয়েছে। ফলের মধ্যে ছিলা আমলকি, কালো ও হলুদ তরমুজ।

বুধবার দুপুরে সংরাইশ সরকারি শিশু পরিবারের বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইকরামুল হকের পক্ষে পুষ্টিকর ফল উপহার প্রদান করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি ও শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্য মোঃ সাইফ উদ্দিন রনী।

এ সময় উপস্থিত ছিলেন, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ক্যামেরা পারসন আলমগীর কবির, মোঃ শাফায়েতুল ইসলাম, শিশু পরিবারের শিক্ষক ও নিবাসীবৃন্দ।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি বলেন, ভয়াবহ করোনা সংকটে শিশু পরিবারে ৫ বাচ্চা করোনায় আক্রান্ত। অসহায় এই শিশুদের পাশে সরকার সবসময় ছিল আছে। পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সবসময় শিশুদের পাশে আছে। সরকার আমাদের দিচ্ছে ঠিকই, সরকারের একটা লিমেটেশন থাকে, এত দেয়া আসলে সম্ভব না।

যে টা আমরা বাহির থেকে পাচ্ছি। এজন্য আমাদের বাচ্চারা দ্রুত সুস্থ্য হয়ে উঠছে। যারা যারা শিশুদের সহযোগিতা করছেন, তাদের তিনি ধন্যবাদ জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন