POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া ও হাজীগঞ্জ থানার যৌথ অভিযানে গরু চুরির মামলার গ্রেফতার-৭

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ | সময়: ৭:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ থানার যৌথ অভিযানে গরু চুরির মামলার রহস্য উদঘাটনে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়,গত ০৫/০৭/২০২১ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় হাজীগঞ্জ থানাধীন গন্দর্বপুর ইউনিয়নের জয়শরা সাকিনের তালুকদার বাড়ীতে গরু চুরি করার সময় আসামী ১। মোঃ শরীফ হোসেন (২৬) পিতা-হারুনুর রশিদ সাং-গাবুয়া হাজী বাড়ী, থানা-মতলব দক্ষিন, ২। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) পিতা-মৃত রেনু মিয়া ৩। মোঃ শাকিব (২০) পিতা-জাহাঙ্গীর আলম উভয় সাং-মকিমাবাদ, থানা-হাজীগঞ্জ সর্ব জেলা-চাঁদপুর ৪। সজিব (২৬) পিতা-মিন্টু মিয়া সাং-সুরিখোলা থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাগন হাতেনাতে গ্রেফতার হয়। পরবর্তীতে হাজীগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০৫/০৭/২১ইং ধারা-৩৮০/৫১১ পেনাল কোড মামলায় গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আসামীঃ- শরীফ হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেন যে, হাজীগঞ্জের এরশাদ এবং কচুয়া থানাধীন বিতারা গ্রামের রাসেল, তেতৈয়া গ্রামের লিটনসহ বিতারা গ্রামের আরো অন্যান্য পলাতক আসামীগন কচুয়া থানা/হাজীগঞ্জ থানার বিভিন্ন স্থানে গরু চুরি করে থাকে বলে জানা যায় ।

তাহার প্রেক্ষিতে কচুয়া থানার অফিসার ইনর্চাজ (,ওসি)মোঃ মহিউদ্দিন জানান,আমরা গোপন সংবাদের ভিওিতে কচুয়া থানার এস আই হাবিব ও মামুনুর রশীদের ফোর্স নিয়ে আসামী মোঃ রাসেল মিয়া (৩৮) পিতা-আঃ হামিদ সাং-বিতারা থানা-কচুয়া জেলা-চাঁদপুরকে গ্রেফতার করিয়া গত ০৭/০৮/২০২১ইং তারিখ অপর আসামী লিটন মিয়া (৩৪) পিতা-আনোয়ার সাং-তেতৈয়া (খন্দকার বাড়ী) থেকে গত ০৯/০৮/২০২১ইং তারিখ গ্রেফতার পূর্বক কচুয়া থানার মামলা নং-০২, তাং-০৬/০৭/২০২১ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামী লিটন স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে যে, সে বিতারার রাসেলসহ কচুয়ায় আরো কিছু পলাতক গরু চোর হাজীগঞ্জের এরশাদ, জাহাঙ্গীর, সজীব, মতলব দক্ষিনের শরীফসহ অন্যান্য পলাতক চোরেরা গত ০১/০৭/২০২১ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় কচুয়া থানাধীন দারাশাই তুলপাই গ্রামের জনৈক মোঃ আলমগীর হোসেন এর গোয়াল ঘর হইতে ০২টি গরু এবং গত ০৮/০৩/২০২১ইং তারিখ রাত্র ০২.০০ ঘটিকার সময় কচুয়া থানাধীন নাউলা গ্রামের জনৈক মোঃ সেলিম এর গোয়াল ঘর হইতে ০৪টি গরু চুরি করে নিয়ে যায়। চোরাই গরু গুলো বিতারার রাসেলসহ অন্যান্য পলাতক আসামীদের হেফাজতে রাখিয়া বিভিন্ন স্থানে বিক্রি করে। বিতারা রাসেল আসামী লিটনকে ৩,০০০/-টাকা করে প্রদান করে। কচুয়া থানার বিতারা গ্রামের রাসেল ও অন্যান্য পলাতক আসামীগন তাহাদের পিক-আপ দিয়া অন্যান্য গরু চোরদেরকে নিয়া কচুয়া থানা এলাকার বিভিন্ন স্থানে গরু চুরি করিয়া বিভিন্ন স্থানে বিক্রি করে। কচুয়া থানাধীন বিতারা গ্রামের রাসেল উক্ত গরু চুরির চক্রের সক্রিয় নেতৃত্বেকারী চোর। তার নেতৃত্বে কচুয়া থানার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটে।

এব্যাপারে,কচুয়া ও হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া কচুয়া এবং হাজীগঞ্জ থানা এলাকার গরু চোর চক্রের সক্রীয় সদস্য কচুয়া থানাধীন বিতারা গ্রামের রাসেল মিয়া, তেতৈয়ার লিটন মিয়া, হাজীগঞ্জের এরশাদ, জাহাঙ্গীর, শাকিব, মতলব দক্ষিনের শরীফ, কুমিল্লা চান্দিনার সজিবসহ মোট ০৭(সাত) জন কে গ্রেফতার করে এবং গরু চুরির মামলার রহস্য উদঘাটনে সক্রম হন। অন্যান্য পলাতক গরু চোরদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে।
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন