POPULAR BD NEWS
Popular BD News Logo

স্পর্শ করতেই প্রাণ গেল যুবকের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ | সময়: ১১:০৭ অপরাহ্ণ

বৈদ্যুতিক সংযোগ দেওয়ার তারে স্পর্শ করতেই আমিরুল ইসলাম রনি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শহরের আমতলায় টেকনিক্যাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক জানান, রনি তার বাড়ির তৃতীয়তলায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ করা মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন