POPULAR BD NEWS
Popular BD News Logo

সোমবার চাঁদপুরে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ | সময়: ৫:৫১ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত তিন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।

সোমবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, মনোয়ারা বেগম (৭০), আ. রব (৮০), সাজেদা বেগম (৫৫)। এছাড়া উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, রেজিয়া বেগম (৯০), মনুমা (৭০), নিলুফা (৫৮), ফাতেমা বেগম (৪০), সিদ্দিকুর রহমান (৮০)।

এদিন জেলায় নতুন আরও ২২১ জন শনাক্ত হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন