POPULAR BD NEWS
Popular BD News Logo

গাজীপুরে জুতার কারখানায় ভয়াবহ আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ | সময়: ১২:৪৪ অপরাহ্ণ

গাজীপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ৮টার দিকে সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায়  স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সকাল ৮টার দিকে সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায়  স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন