POPULAR BD NEWS
Popular BD News Logo

রবিবার চাঁদপুরে করোনা প্রাণ গেল আরও ৭ জনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ | সময়: ৮:০৩ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ ছয়জনের মৃত্যু হয়।

৮ আগস্ট রোববার দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা বিষয়ক ফোকাল পারসন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল।

করোনায় মারা গেছেন, আ. সাত্তার (৬৫)। এছাড়া উপসর্গে সেলিনা বেগম (৪৫), মমতাজ বেগম (৮০), হাজি ফজলুল হক (৫৮), আ. সালাম, (৫৭), নজরুল ইসলাম (৫২), চান মিয়া (৮০) মারা গেছেন। এছাড়া ৫৯৯ জনের নমুনা পরিক্ষায় শনাক্ত হয়েছে আরও ১৯৯ জন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন