POPULAR BD NEWS
Popular BD News Logo

সকালে দাফন হলো বাউড়ার মমিনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১২, ২০২০ | সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সর্দার বাড়ীর আবদুল মমিন (৮০) মারা গেছেন।

তিনি জ্বর সর্দি নিয়ে কয়েকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে রাত ২ টায় তিনি মারা যান।

শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলা দাফনকারী দলের সদস্যবৃন্দ আবদুল মমিনের মৃতদেহ দাফন কাজে অংশ নেয়।

জানা গেছে,হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা ভাইরাসের নমুনা নেয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন