POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রবাসে থাকার আড়ালে দেশে মাদক ব্যবসা,র‌্যাব-১১ এর হাতে ইয়াবাসহ ছয়জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ | সময়: ৫:০৬ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী হতে প্রবাসে থাকার আড়ালে দেশে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া চক্রের ০৬ সদস্য গ্রেফতার। বিপুল পরিমাণ ২৭,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক উদ্ধার।

কুমিল্লা জেলার কোতয়ালি থানার বাখরাবাদ গ্রামের কয়েকটি পরিবারের সদস্য সৌদি আরবে চাকুরী বা ব্যবসা করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে দেশে এসে বড় পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। দেশে স্বল্প সময়ের জন্য এসে মাদকের বড় ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তারা প্রবাসে পাড়ি জমায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, কুমিল্লা জেলার বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ এমদাদুল হক (৪০) ও তার ভাই মোঃ লিটন (৩২) আগস্ট ২০২১ ইং মাসের প্রথম দিকে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বিক্রয় করে মোঃ লিটন (৩২) দু-এক দিনের মধ্যে সৌদি আরবে পাড়ি জমাবে।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ০৭ আগস্ট ২০২১ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি থানার বাখরাবাদ এবং ধনুয়াখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোঃ এমদাদুল হক (৪০) ও মোঃ আবু কাউছার (২৬) সহ তাদের ০৪ জন সহযোগীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো  কুমিল্লা জেলার বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ এমদাদুল হক (৪০),  কোতয়ালি থানার বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ আবু কাউছার (২৬),  ধনুয়াখোলা গ্রামের মোঃ মোবারক হোসেন এর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (২৮),  ধনুয়াখোলা গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ জাকারিয়া (২৭),  ধনুয়াখোলা গ্রামের তাজুল ইসলাম এর ছেলে মোঃ আলাউদ্দিন (২৭) ও  বড়দৌল গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে এবং মোঃ এমদাদুল হক (৪০) এর শ্বশুর আব্দুল মতিন (৬২)।

অভিযানে তাদের নিকট থেকে সর্বমোট ২৭,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ বোতল ফেন্সিডিল, ০১ বোতল বিদেশী মদ, ০২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১,৪৬,০০০/- (এক লক্ষ ছয়চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত আসামী মোঃ এমদাদুল হক (৪০) ও মোঃ আবু কাউছার (২৬) একই পরিবারের সদস্য এবং সম্পর্কে একে অপরের আপন ভাই। মোঃ এমদাদুল হক (৪০) ও মোঃ আবু কাউছার (২৬) সহ তাদের চার ভাই মোঃ জলিল (৫৫), মোঃ খলিল (৫০), মোঃ লিটন (৩২) ও মোঃ খোকন (২৮) প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। এই পরিবারের সদস্যরা সৌদি প্রবাসে থাকে এবং তারা স্বল্প সময়ের ছুটিতে বাংলাদেশে আসে। তারা প্রবাসে থাকার কারণে এলাকার কেউ সন্দেহ না করার সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসার ব্যাপক কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পুনরায় সৌদি আরবে পারি জমায়। গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা এই চক্রটির সাথে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

কুমিল্লা র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন পপুলার বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পর্দার আড়ালে থাকা এ সমস্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অতি শীঘ্রই আরো কিছু অভিযান পরিচালনা করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন