POPULAR BD NEWS
Popular BD News Logo

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৫

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ | সময়: ৪:২৭ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার দুপুরে হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা আত্রাই টোল প্লাজা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নাটোর থেকে ঢাকা অভিমূখে যাওয়ার পথে একটি দ্রুতগামী পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ১৫ ফুট নিচে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন