করোনায় আক্রান্ত ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের কার্যকরি কমিটির সদস্য,দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও তার পরিবারবর্গের সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জস্থ মতলব উত্তর আওয়ামী পরিবারের উদ্যাগে শুক্রবার (৬ আগষ্ট) মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল মাহমুদ টিটু, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম (ডাবলু),কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, যুবলীগ নেতা খোরশেদ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রাহয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ডিসি মিজান,যুবলীগ নেতা শাহিন চৌধুরী প্রমুখ।
এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠিত হয়।
H/N