চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুইজন ও বাকি ছয়জন উপসর্গে নিয়ে মারা গেছেন।
৬ আগস্ট শুক্রবার হাসপাতালে করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- কুলসুমা (৫৫), সাজেদা বেগম (৭০)। অন্যদিকে উপসর্গে রেজিয়া বেগম (৯০), মর্জিনা বেগম (৩৫), লোকমান হোসেন (৬২), জাহানারা বেগম (৫৬), খালেদা (৪৫) ও দেলোয়ার হোসেন (৪৫) মারা গেছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন।
H/N