কচুয়া উপজেলার সাচার এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মোঃ মাজহারুল হক ও শিশু শাকিলকে উদ্ধার করা হয়। বাকি তিন জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
সাচার চেলাখান্দা ব্রিজের পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে তলিয়ে যায়।
নিহতরা লক্ষীপুর জেলার রাজাপুর গ্রামের মাজারুল হক ও শিশু মোঃ শাকিল।