POPULAR BD NEWS
Popular BD News Logo

বৃহস্পতিবার চাঁদপুরে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে ৯ জন মারা যান।

৫ আগস্ট বৃহস্পতিবার হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- মো. বাচ্চু মিয়া (৭৫), রাফিজা (৪০), রাহিমা (৭৫)। অপরদিকে উপসর্গে মৃতরা হলেন- সেলিনা বেগম (৫৫), জাহানারা বেগম (৬০), যোগমায়া (৭০), রওশন আরা (৫০), তাছমিয়া (৪৫), মাজেদা বেগম (৫০), বাদশা গাজী (৭০), রোকেয়া বেগম (৬৬) ও আবুল কাশেম (৭৫)।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১১ হাজার ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন