POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশ সদস্যকে চাপা দিয়ে মারল মাইক্রোবাস

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বেপরোয়া একটি মাইক্রোবাস চাপায় মো. রাব্বি ভূইয়া (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরাফাত হোসেন (২৯) নামে আরও এক পুলিশ সদস্য।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।

রাব্বি এবং আরফাতসহ হাইওয়ে থানা পুলিশের ৮ সদস্যের একটি টিম সড়কে দায়িত্বপালন করছিলেন। নিহত রাব্বির বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার। তিনি ওই এলাকার মোজাম্মেল ভূইয়ার ছেলে। অন্যদিকে আহত আরাফাত হোসেন (২৯) নোয়াখালীর জেলার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্বকাটগড় দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাইওয়ে থানার ৮ সদস্য চেকপোস্ট বসিয়ে লকডাউনের দায়িত্ব পালন করছিলেন। এ সময় চট্টগ্রামগামী বেপরোয়া গতির যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে থামাতে সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে প্রথমে কনস্টেবল আরাফাতকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

পরে থামাতে গিয়ে রাব্বিকে পেছনের চাকায় চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। স্থানীয় লোকজন গাড়িটির পিছু ধাওয়া করে দোহাজারী পৌর এলাকায় গিয়ে ধরে। এসময় ঘাতক মাইক্রো বাসের চালক আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে সটকে পড়ে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন