POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ

কচুয়ায় করোনার পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে কেউ মারা যাওয়ার নিশ্চিত কোন তথ্য দিতে না পারলেও করোনার উপসর্গ নিয়ে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মৃত্যু বরণকারীরা হচ্ছেন- উপজেলার তেতৈয়া গ্রামের ইউসুফ আলী বেপারী (৬৫) , আবু তাহের (৬৬), ডুমুরিয়া গ্রামের ভাষান শীল (৫৫), দক্ষিণ নোয়াগাঁও গ্রামের গাজী আব্দুল মান্নান (৭২) ও কড়ইয়া গ্রামের সেলিম মাঝি (৫৬)। এদিকে তেতৈয়া গ্রামের আবু তাহের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করায় তাঁর পরিবারের কেউ দাফন কাজে অংশ গ্রহণ না করায় ইসলামীক ফাউন্ডেশনের দাফন-কাফন কমিটির সদস্যরা মরহুমের দাফন কার্যক্রম সম্পন্ন করেন।

একইদিন ডুমুরিয়া গ্রামের ভাষান শীল মৃত্যু বরণ করলেও তার পরিবারের কোন সদস্য এগিয়ে না আসায় উপজেলা গীতা স্কুল পরিচালনা পরিষদের সদস্যরা তার সৎকার কার্যক্রম সম্পন্ন করেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন