POPULAR BD NEWS
Popular BD News Logo

উখিয়ার পাহাড়ে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ | সময়: ৩:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার একটি পাহাড়ে অভিযান চালিয়ে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক একটি পাহাড় থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

অভিযান শেষে ফেরার পথে বিজিবি সদস্যদের ওপরে হামলার চেষ্টা করে মাদককারবারিরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা ওই স্থানে অভিযান চালায়। অনুসন্ধানের একপর্যায়ে পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেন বিজিবির সদস্যরা।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন