POPULAR BD NEWS
Popular BD News Logo

বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ | সময়: ৫:২২ অপরাহ্ণ

দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশের কয়েকটি জেলা, উপজেলার ন্যায় হাজীগঞ্জ উপজেলায়ও অক্সিজেন সেবা দেওয়া জরুরী হয়ে পড়েছে। তারই ধারা অব্যাহত রাখতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীরাদের আয়োজনে হাজীগঞ্জ বধুয়া কমিউনিটি সেন্টার এন্ড কনফারেন্স হলে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সত্য ব্রত ভদ্রের সভাপতিত্বে বিনামূল্যে অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট হেলাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবনির্বাচিত চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্নআহবায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সহ-সভাপতি আতাউল পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কামরুল ইসলাম, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আহসান উল্লাহ পর্দা, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এভায়দুর রহমান খোকন বলি, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীসহ চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ও হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শ্বাসকষ্টে আক্রান্ত একজন রুগীকে অক্সিজেন সেবা প্রধান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন