POPULAR BD NEWS
Popular BD News Logo

সাগরে নিম্নচাপ, ভারি বৃষ্টি ও বন্যার শঙ্কা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ | সময়: ৫:৩৩ অপরাহ্ণ

আগস্টের শুরুতে আর বর্ষার শেষে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বেশিরভাগ সময় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের প্রধান নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, পরবর্তী সময়ে মৌসুমী ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

সূত্র:জাগরণ

H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন