দেশে বর্তমানে করোনা পরিস্থিতিতে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় টিকা ছাড়া বের হলে শাস্তির মুখোমুখি হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, গতকাল যে বৈঠক হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন। আমিও অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে, ১৮ এর বেশি বয়সের কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে।
মঙ্গলবার ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, আগামী ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
সূত্র:জাগরণ
H/N