POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকার পথে অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ | সময়: ৭:২৩ অপরাহ্ণ

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে জাপানের উপহার দেয়া টিকার তৃতীয় চালান ঢাকার পথে আছে। এই তৃতীয় চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা রয়েছে।

সোমবার (২ আগস্ট) জাপানের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে।

বাংলাদেশে টোকিও দূতাবাসের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, ‘বাংলাদেশকে জাপানের দেয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় আসছে। টোকিওর বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন