POPULAR BD NEWS
Popular BD News Logo

সোমবার চাঁদপুরে করোনা মৃত্যু ১৩ জনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২, ২০২১ | সময়: ১০:০৫ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার দুদিনে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে এক জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা শোরশাক এলাকার নূর ইসলাম (৭০) রোববার রাত ৭টা ৫০ মিনিটের দিকে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এদিকে দুদিনে উপসর্গে মৃতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকার আঃ মমিন সরদার (৬৫), হাইমচরের আলগী এলাকার আনোয়ারা বেগম (৫০), ফরিদগঞ্জের ধানুয়া এলাকার জামাল শেখ (৯৫), শরীয়তপুরের সখিপুর উপজেলার তারাবুনিয়া এলাকা মোঃ হোসেন (৬০), হাইমচরের ভিঙ্গুলিয়া এলাকার মমতাজ বেগম (৬০), মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া এলাকার রেহেনা (৩৫), মতলব দক্ষিণ উপজেলার আড়ংবাজার সালেহা (৫২), চাঁদপুর সদরের ধানুয়া বাজার এলাকার ফুলবানু (৫০), একই উপজেলার মহামায়া এলাকার জাহানারা বেগম (৬৫), ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর এলাকার মিজান (৪৫), চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের মোঃ নাছির উদ্দিন (৭৫), একই উপজেলার রঘুনাথপুর এলাকার আঃ লতিফ (৬৫)।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন